প্রিন্ট এর তারিখঃ Sep 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 9, 2026 ইং
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মোঃ রমজান আলী : বিভাগীয় প্রধান ময়মনসিংহ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ মো. শরিফুল ইসলাম (৩১) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমনের নেতৃত্বে এএসআই জাকির হোসেনসহ সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ধামদী সিদ্দিক মিয়া পুরাতন রাইস মিল এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে শরিফুল ইসলামের কাছ থেকে ৬ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে হাতেনাতে আটক করা হয়।
আটক শরিফুল ইসলাম ধামদী এলাকার মো. সিদ্দিকুর রহমানের ছেলে।
পরে ঘটনাস্থলে উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শরিফুল ইসলামকে ১ বছরের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪