প্রিন্ট এর তারিখঃ Sep 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 6, 2026 ইং
নওগাঁয় পুলিশ লাইন্সে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজায়নের লক্ষ্যে নওগাঁ পুলিশ লাইন্সে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) নওগাঁ পুলিশ লাইন্সে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশের ডিআইজি মোঃ আশিক সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের উপদেষ্টা মিসেস শামীম আরা হক।
কর্মসূচির অংশ হিসেবে প্রধান অতিথি মোঃ আশিক সাঈদ ও বিশেষ অতিথি মিসেস শামীম আরা হক নওগাঁ পুলিশ লাইন্সের জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। পরে তারা পুলিশ লাইন্স চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।
এ সময় নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নওগাঁ-এর সভানেত্রীও মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, জলাশয়ের জীববৈচিত্র্য বৃদ্ধি এবং পুলিশ লাইন্স এলাকায় সবুজায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জলজ ও প্রাকৃতিক জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং একটি সবুজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪