প্রিন্ট এর তারিখঃ Sep 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 2, 2026 ইং
উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মিনি কক্সবাজার ভ্রমণ

ইউসুফ হোসেন
জেলাপ্রতিনিধি,নাটোর :
নাটোরের নলডাঙ্গায় উপজেলা প্রেসক্লাব, নলডাঙ্গা নাটোরের উদ্যোগে মিনি কক্সবাজার খ্যাত হালতিবিলে এক নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়। হালতিবিলের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে ও বিভিন্ন বিনোদন মূলক স্থান পরিদর্শনের উদ্দেশ্যে উপজেলা প্রেসক্লাব এই ধরনের ভ্রমণের আয়োজন করে। নৌকা ভ্রমণে বিলের পানির মধ্যে খোলাবাড়িয়া জিরো পয়েন্ট ও পাটুলের ওয়াচ-টাওয়ার সহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম জহুরুল ইসলাম, সহসভাপতি আল আজিজ, সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, কার্যনির্বাহী পরিষদের সদস্য ও দৈনিক আমার দেশ পত্রিকার নলডাঙ্গা প্রতিনিধি আসলাম সরদার প্রমূখ।
ইউসুফ হোসেন
জেলা প্রতিনিধি, নাটোর
মোবাঃ ০১৭২২-৬১২৮৩৮
তাং ২ সেপ্টেম্বর ২০২৬।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪