প্রিন্ট এর তারিখঃ Sep 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 1, 2026 ইং
বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আলীমজনু বাবু
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে বকশীগঞ্জ পৌর শহরে একটি র্যালি ও শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগরের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স। বিশেষ বক্তা ছিলেন বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা।
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হক সঞ্জু, সহ-সভাপতি অ্যাডভোকেট মোকাম্মেল হক, মিজানুর রহমান তালুকদার, মোতালেব সরকার, গাজীউর রহমান মোল্লা, আব্দুল হামিদ, গোলাম রব্বানী, আলহাজ্ব আক্তার মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম, পৌর বিএনপির সহ-সভাপতি আলী আকবর, মাসুদ বকশী, জহুরুল হক, আব্দুর রাজ্জাক, সুমন মিয়া, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির ৪৮ বছরের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলের ভূমিকার কথা উল্লেখ করে নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ভবিষ্যতের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালনেরও আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মসূচিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪