প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 31, 2026 ইং
চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক

পারভেজ বাঙালী, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব-৭। এ সময় মাদক পরিবহনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
র্যাব-৭ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করেন র্যাব সদস্যরা। অভিযানে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়।
র্যাব জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত থাকতে পারেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পরিবহনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে সংস্থাটি।
উদ্ধার করা মদ ও জব্দ করা প্রাইভেট কার পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-৭ জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা বন্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪