প্রিন্ট এর তারিখঃ Aug 31, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 31, 2026 ইং
পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

অনিমেষ কুমার মহন্ত
উপজেলা প্রতিনিধি পত্নীতলা নওগাঁ
নওগাঁর পত্নীতলায় নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলমের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরার সভাপতিত্বে স্বাগত বক্তব্যে রাখেন উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি কবি ড.আবুল হায়াতw ইসমাইল এবং কবিতা আবৃত্তি করেন কবি আহম্মদ হোসেন বাবু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো.রফিফুল ইসলাম,অতিরিক্ত কৃষি অফিসার মোহাইমিনুল ইসলাম,প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদা পারভীন,সমবায় অফিসার মো.সামছুল হক প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪