প্রিন্ট এর তারিখঃ Aug 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 30, 2026 ইং
তমদ্দুন মজলিসশের প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্ততি সভা অনুষ্ঠিত।

খ ম জুলফিকার::
৩০শে আগস্ট ২০২৬ খ্রি. (রোববার) দুপুর ১২ ঘটিকায় জিএফসি রেস্টুরেন্টে তমদ্দুন মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সৈয়দ কামাল আহমদ বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খিজির খিজির মুহাম্মদ জুলফিকারের সঞ্চালনায় তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্ততি সভা অনুষ্ঠিত। উক্ত প্রস্ততি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তমদ্দুন মজলিস সিলেট বিভাগীয় শাখার সভাপতি মদন মোহন কলেজের অধ্যক্ষ (অব.) লে. কর্ণেল আতাউর রহমান পীর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক বাবুল উদ্দিন খান , সাপ্তাহিক দেশপক্ষ পত্রিকার সহকারী সম্পাদক দেওয়ান মুনাকিব চৌধুরী, তমদ্দুন মজলিস জেলা শাখার সদস্য হেনা চৌধুরী ও সমাজকর্মী আব্দুস সামাদ আজাদ প্রমুখ। ১লা সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার সন্ধ্যা ৭ঘটিকায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি'র ড. সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে আলোচনা সভার সিদ্ধান্ত গৃহিত হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪