প্রিন্ট এর তারিখঃ Aug 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 30, 2026 ইং
চকবাজারে ১৩ হাজার ৫০০ টাকার জাল নোটসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

পারভেজ বাঙালী
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল নোটসহ জাল নোট চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চকবাজার থানা পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফটিকছড়ি উপজেলার দক্ষিণকুল এলাকার মো. পারভেজ (২৯) এবং আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের খুরুস্কুল এলাকার মো. আলমগীর হোসেন (৩১)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানার এসআই মো. গিয়াস উদ্দিন, এসআই সাইফ উদ্দিন মো. শাওন, এএসআই হুমায়ুন কবির, এএসআই চন্দন কুমার মজুমদার, এএসআই রাজিব হোসেন ও এএসআই মহিউদ্দিন সুমনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। এ সময় জাল নোট চক্রের ওই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাদের হেফাজত থেকে ১৩ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে জাল নোটের উৎস, সরবরাহকারী এবং চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪