প্রিন্ট এর তারিখঃ Aug 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 28, 2026 ইং
৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে মন্ত্রী-হুইপদের দায়িত্ব বন্টন। টাঙ্গাইলের ও নরসিংদির দায়িত্বে

শরীফুল আলম।
মোঃ আনিসুজ্জামান
বিশেষ প্রতিনিধি।
দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে মন্ত্রী - প্রতিমন্ত্রী ওহুইপদের
দায়িত্ব পালন করতে প্রজ্ঞাপন জারি।
দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি উন্নয়ন কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার। বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিগত সরকারের সময়ে দেশের বিভিন্ন জেলার উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। বরাদ্দের অর্থের একটি অংশ বিদেশে পাচার এবংল অন্য অংশ দেশের অভ্যন্তরে মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ডে ব্যবহারের অভিযোগ ও তুলে ধরা হয়েছে। এমন পরিস্থিতিতে সরকারের উন্নয়ন কার্যক্রম, দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা ও জাতীয় নিরাপত্তাসহ রাষ্ট্রের পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতেই এ দায়িত্ব বণ্টন করা হয়।একইসঙ্গে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি ও তারা পর্যবেক্ষণ করবেন।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যেই এ দায়িত্ব বণ্টনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।মোঃ শরিফুল আলমকে টাঙ্গাইল জেলা ও নরসিংদী জেলার দায়িত্ব বন্টন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪