প্রিন্ট এর তারিখঃ Aug 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 26, 2026 ইং
বুলবুল হত্যাকাণ্ডের, পর্যবেক্ষণ করেন চরমোনাই হুজুর।

মোঃ ফারিদ খান ইফতি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন,
শায়খে চরমোনাইয়ের পাশে নারায়ণগঞ্জ বন্দর থানার ওসি। তাঁর পূর্বের কার্যক্রম সম্পর্কে অবহিত না থাকলেও বর্তমানে বুলবুল হত্যাকাণ্ডের পর, বিশেষ করে সিফাত-সহ শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারের ক্ষেত্রে তাঁর ভূমিকা প্রশংসনীয়। খুনিদের অস্ত্রসহ গ্রেপ্তার করতে তাঁর টিমকে জীবনের ঝুঁকি নিতে হয়েছে।
তবে হতাশার বিষয় হচ্ছে, এসব শীর্ষ সন্ত্রাসী যদি উপরমহলের ইশারায় কিংবা অর্থের বিনিময়ে ছাড়া পেয়ে যায়, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আর কিছুই করার থাকে না।
জানি না, এই মামলার ভাগ্যে কী আছে?
তবে এখানেও যদি কোনো ধরনের লেনদেন বা কারসাজি হয়, কিংবা আইনের ফাঁকফোকর দিয়ে সন্ত্রাসীরা বের হয়ে যায়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
ইসলামী যুব আন্দোলনের নেতা-কর্মীরা সারাদেশে আন্দোলনের দাবানল জ্বালিয়ে দেবেন—যা নিয়ন্ত্রণ করা হয়তো কারও পক্ষেই সম্ভব হবে না।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪