প্রিন্ট এর তারিখঃ Aug 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 24, 2026 ইং
বকশীগঞ্জে রশিদুজ্জামান মিল্লাত মন্ত্রী হওয়ায় আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আলী মজনু বাবু
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে এম. রশিদুজ্জামান মিল্লাত নিয়োগ পাওয়ায় জামালপুরের বকশীগঞ্জে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দুপুরে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালি শেষে নেতাকর্মীরা সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।
পরে দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা এম. রশিদুজ্জামান মিল্লাতকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি মোতালেব সরকার,আব্দুল হামিদ ও সাবেক মহিলা কাউন্সিলর রহিমা বেগম, উপজেলা মহিলা দলের সম্পাদিকা জুলেখা বেগম, সহসম্পাদিকা বিলকিস আক্তার এবং পৌর মহিলা দলের সম্পাদিকা নুসরাত জাহান বিথী।
অনুষ্ঠানে মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪