প্রিন্ট এর তারিখঃ Aug 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 7, 2026 ইং
জননন্দিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব সাইদুর রহমান

মতিউর রহমান : ঘাটাইল উপজেলা প্রতিনিধি
ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব সাইদুর রহমান ইউনিয়নের বিভিন্ন কাঁচা রাস্তা পরিদর্শনকালে যেখানে যেখানে চলার অনুপযোগী সেইখানে ইটের খোয়া দিয়ে রাস্তাগুলো মেরামত করার চেষ্টা করতেছেন। মতিউর রহমান ঘাটাইল উপজেলা প্রতিনিধি। বিশেষ করে পাগলার মোড় থেকে হাসনা মার্কেট পর্যন্ত রাস্তাটির বেহাল অবস্থা। তিনি বলেন আমি বারবার আপনাদেরকে যতটুক পারি সহযোগিতার হাত বাড়িয়ে দেই তবে সাথে আপনারাও সহযোগিতা করেন। এই রাস্তাটির বিভিন্ন সময় বিভিন্ন নেতাকর্মী পাকাকরণের উদ্যোগ নিলেও এখন পর্যন্ত কোন সূরা হা হয়নি। চেয়ারম্যান সাহেব বলেন এটা আমার একার কাজ নয়। তিনি ঘাটাইল উপজেলার এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন অতিসত্বর যেন এই রাস্তাটি পাকাকরণ হয় এবং এলাকার জনগণ দুর্যোগ মুক্ত হয়। এই এলাকায় প্রচুর পরিমাণে আনারস কলা হলুদ বেগুন পেঁপে এই জাতীয় কৃষি পণ্য উৎপাদিত হয় এ সমস্ত ফসল বাজারে আনা কৃষকের পক্ষে কোন ক্রমেই সম্ভব না এই রাস্তাটি অতিসত্বর পাকাকরণ হইলে এলাকাবাসীর খুবই উপকার হইতো বলে তিনি জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪