প্রিন্ট এর তারিখঃ Aug 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 5, 2026 ইং
জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা

নিজস্ব প্রতিনিধি: মোঃ শিশির আহমেদ শিশু, সিদ্ধিরগঞ্জ থানা
জুলাই আন্দোলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নারায়ণগঞ্জের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক শাখাওয়াত হোসেন খান। এছাড়াও মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪