প্রিন্ট এর তারিখঃ Aug 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 2, 2026 ইং
ঠাকুরগাঁওয়ে নেপালের সহযোগিতায় ফ্রি চক্ষু ক্যাম্প শুরু, উদ্বোধনে মন্ত্রী মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে নেপালের সহযোগিতায় ফ্রি চক্ষু ক্যাম্প শুরু, উদ্বোধনে মন্ত্রী মির্জা ফখরুল
এম.এ নুর ইসলাম,
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও, ২ আগস্ট: ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির আয়োজনে এবং নেপালের সহযোগিতায় জেলায় একটি ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করা হয়।
রবিবার (২ আগস্ট) সকালে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই চক্ষু ক্যাম্পেইনের মাধ্যমে এলাকার অসচ্ছল ও চক্ষু সমস্যায় আক্রান্ত মানুষ বিনামূল্যে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রোগীদের পরবর্তী চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থাও করা হবে।
ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির উদ্যোগে এবং নেপালের সহযোগিতায় পরিচালিত এই ক্যাম্পের মাধ্যমে জেলার সাধারণ মানুষের দৃষ্টিসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক, সমাজসেবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আজ রোজ রবিবার ২/৮/২০২৬ইং।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪