প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 30, 2026 ইং
ডিমলায় জুয়ার আসর থেকে যুবদলের আহ্বায়কসহ ৮ জন

ডিমলায় জুয়ার আসর থেকে যুবদলের আহ্বায়কসহ ৮ জন
হাবিবুর রহমান,
প্রতিনিধি ডিমলা নীলফামারী,
নীলফামারীর ডিমলায় পুলিশের এক বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলামসহ আটজনকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ। বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডিমলা শালহাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিমলা থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল ডিমলা শালহাটি এলাকায় একটি জুয়ার আসরে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সেখান থেকে ডিমলা উপজেলা যুবদলের কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম ও তার সাত সহযোগীকে জুয়া খেলার সরঞ্জামসহ হাতেনাতে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, নিয়মিত জুয়াবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪