প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 30, 2026 ইং
অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত জাহিদুল ইসলাম প্রিন্সকে স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আলীমজনু (বাবু)
বাকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (অ্যাডহক কমিটি) সভাপতি নির্বাচিত হওয়ায় বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বকশীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার বকশীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পালনে তাঁর সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশিকুর রহমান তোলন, সদস্য সচিব শহিদুল হক দুলাল, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে জাহিদুল ইসলাম প্রিন্স উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪