প্রিন্ট এর তারিখঃ Jul 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 26, 2026 ইং
নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় ধামইরহাটে মাদকবিরোধী অভিযান

নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় ধামইরহাটে মাদকবিরোধী অভিযান: ৩ মাদকসংশ্লিষ্ট ব্যক্তি গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পএরিচালনা করে পুলিশ। অভিযানে মাদক সংশ্লিষ্ট তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাদের বিউ6রুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত দুইজনকে ছয় (০৬) মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে এক (০১) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ূ
নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এ ধরনের মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসায়ী, কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে জেলা পুলিশের 'জিরো টলারেন্স' নীতি অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
জেলা পুলিশ সাধারণ জনগণকে মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার পাশাপাশি যেকোনো মাদকসংক্রান্ত তথ্য নিকটস্থ থানায় বা জেলা পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪