প্রিন্ট এর তারিখঃ Jul 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 24, 2026 ইং
নলডাঙ্গায় একজনের দুই মাসের কারাদন্ড

জেলা প্রতিনিধি,নাটোর :
নাটোরের নলডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন, ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) দুপুরে নলডাঙ্গা উপজেলার দুর্লভপুর আনসার মাঠ সংলগ্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন, ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন। দুর্লভপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে মনজুরুল আলম (৪৬) কে ১টি মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন, ভ্রাম্যমান আদালত।
এসময় ভ্রাম্যমান আদালতের প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা থানার সাব ইন্সপেক্টর আবুল কালাম আজাদ।
ইউসুফ হোসেন
জেলা প্রতিনিধি, নাটোর।
মোবাঃ ০১৭২২-৬১২৮৩৮
তাং ২৩ জুলাই ২০২৬।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪