প্রিন্ট এর তারিখঃ Sep 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 22, 2026 ইং
সরকারি কালভার্টের মুখ বন্ধ, বীরগাঁওয়ে জলাবদ্ধতায় দুর্ভোগে ৫০ পরিবার

সরকারি কালভার্টের মুখ বন্ধ, বীরগাঁওয়ে জলাবদ্ধতায় দুর্ভোগে ৫০ পরিবার
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি,
আলীমজনু (বাবু)
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বীরগাঁও মাদ্রাসা বাড়ি এলাকায় সরকারি তিনটি কালভার্টের পানি নিষ্কাশনের মুখ বন্ধ থাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ৫০টির বেশি পরিবার চরম দুর্ভোগে পড়েছে।
স্থানীয়রা জানান, কালভার্টের মুখ বন্ধ থাকায় বৃষ্টির পানি বের হতে না পেরে দীর্ঘদিন ধরে এলাকায় পানি জমে আছে। ঘরবাড়ি, রান্নাঘর ও চলাচলের পথে পানি জমে থাকায় নারী, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন মহলকে একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
তারা দ্রুত সরকারি কালভার্টগুলোর মুখ খুলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে জনদুর্ভোগ লাঘবে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
আজ রোজ বুধবার ২২-জুলাই ২০২৬।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪