প্রিন্ট এর তারিখঃ Jul 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 21, 2026 ইং
চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি র্যাব-৭-এর হাতে গ্রেফতার

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি র্যাব-৭-এর হাতে গ্রেফতার
পারভেজ বাঙালী,
চট্টগ্রাম জেলা প্রতিনিধি,
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় দায়ের হওয়া একটি শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো. রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭, চট্টগ্রাম।
র্যাব-৭ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত মো. রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে তারা বদ্ধপরিকর বলেও জানান। এ ঘটনায় চান্দগাঁও থানায় দায়ের হওয়া মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪