প্রিন্ট এর তারিখঃ Jul 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 17, 2026 ইং
প্রাকৃতিক দুর্যোগে মানবতার পাশে খুইল্যা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন

প্রাকৃতিক দুর্যোগে মানবতার পাশে খুইল্যা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন, আলীকদমে ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা
মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
প্রতিবছরের ন্যায় এবারও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াল মরহুম আলহাজ্ব খুইল্যা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন। বান্দরবানের আলীকদমে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টায় আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউনুস মিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যাদুর্গত দরিদ্র ও অসহায় পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।
ত্রাণ বিতরণের পাশাপাশি দুর্গম এলাকা থেকে আগতদের জন্য গাড়ির ব্যবস্থা করায় অনুষ্ঠানটি ছিল সবার জন্য স্বস্তিদায়ক।
ইউনুস মিয়া বলেন, "আমরা শুধু দুর্যোগকালীন সময়েই নয়, সারা বছর রোগীদের চিকিৎসা সহায়তা এবং অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা সহায়তাও নিয়মিত প্রদান করে থাকি। মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।"
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয়রা মনে করেন, এমন মানবিক উদ্যোগ অন্যান্য বিত্তবানদেরও এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪