প্রিন্ট এর তারিখঃ Jul 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 11, 2026 ইং
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে র্যালি, বৃক্ষের চারা বিতরণ ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র্যালি, বৃক্ষের চারা বিতরণ এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির। তিনি তাঁর বক্তব্যে পরিবেশ রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (০৯ জুলাই ২০২৬) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং পরে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪