প্রিন্ট এর তারিখঃ Jul 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 10, 2026 ইং
পুলিশ সুপারের নির্দেশে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে পলাতক নুর আলম গ্রেফতার

পুলিশ সুপারের নির্দেশে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে পলাতক নুর আলম গ্রেফতার
মোঃ রাফি হোসেন,
নওগাঁ জেলা প্রতিনিধি,
নওগাঁর পোরশায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি মোঃ নুর আলম মোল্লাকে (৬০) গ্রেফতার করেছে পোরশা থানা পুলিশ। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় এবং ধারাবাহিক অভিযানের পর গতকাল ৯ জুলাই ২০২৬ তারিখ রাতে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পোরশা থানাধীন তুড়িপাড়া গ্রামের একটি আম বাগানে আসামি নুর আলম নিয়মিত ভেড়া চড়াতেন। বাদীর ৫ বছর বয়সী কন্যাসন্তান প্রায়শই ওই আম বাগানের পাশে খেলাধুলা করতে যেত। আসামি নুর আলম বিভিন্ন সময় তার মোবাইল ফোনে থাকা ছবি দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে ফুসলানোর চেষ্টা করতেন।
গত ৪ জুলাই ২০২৬ ইং তারিখ দুপুর আনুমানিক ২:০০ ঘটিকার সময়, মোবাইল ফোনে ছবি দেখানোর কথা বলে শিশুটিকে আম বাগানের ভেতরে থাকা একটি কাঠের চৌকির ওপর নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়। পরবর্তীতে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে তার পরিবারকে বিষয়টি বিস্তারিত জানায়। ঘটনার পর থেকেই আসামি নুর আলম এলাকা ছেড়ে বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। এই ঘটনায় শিশুটির মা মোছাঃ আলেয়া খাতুন বাদী হয়ে পোরশা থানায় একটি এজাহার দায়ের করেন।
নিন্দনীয় এই ঘটনার খবর পাওয়ার পরপরই নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শিশু নির্যাতনকারীকে দ্রুত আইনের আওতায় আনতে সার্কেল এএসপি এবং পোরশা থানার অফিসার ইনচার্জকে (ওসি) কঠোর নির্দেশনা প্রদান করেন।
পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে, গতকাল ৯ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ২০:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানাধীন কালুকান্দর গ্রামের বাসিন্দা হামিদুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকেই মামলার একমাত্র পলাতক আসামি মোঃ নুর আলম মোল্লাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত নুর আলম পোরশা থানার গোবিরাকুড়ি গ্রামের মৃত নুরুন্নবী মোল্লার ছেলে।
এই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। পাশাপাশি, কোমলমতি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন, সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
আজ রোজ শুক্রবার ১০- জুলাই ২০২৬।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪