প্রিন্ট এর তারিখঃ Jul 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 8, 2026 ইং
পটুয়াখালীতে ৩৩পিস ইয়াবা সহ দুই মাদক কারবারি আটক।

মোঃ মহসীন হাওলাদার
জেলা প্রতিনিধি
পটুয়াখালী।
পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৩৩পিস ইয়াবা সহ দুই জন কথিত মাদক কারবারি কে আটক করেছে।
পুলিশ জানায় বুধবার (৮জুলাি)রাত ২টা ১০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি অভিযানিক দল পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পচা কোড়া লিয়া এলাকায় মোল্লা স্ট্যান্ডে অভিযান চালায়। এ সময় ৩৩পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন বরগুনা জেলার তালতলী উপজেলার বড়বগি ইউনিয়নের ছাতন পাড়া গ্রামের আঃ রহিম হাওলাদার (৩৩)এবং আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের সজিব দুয়ারী(২৬)।
ডিবি পুলিশ জানিয়েছেন গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পটুয়াখালী সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪