প্রিন্ট এর তারিখঃ Jul 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 6, 2026 ইং
ভূরুঙ্গামারীতে ভারতীয় গাঁজা সহ আটক ২

কফিলুর রহমান( বিভাগীয় প্রধান, রংপুর): কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোমবার (৬ জুলাই ২০২৬) দুপুরে উপজেলার জামতলা মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অটোভ্যানের সিটের নিচ থেকে ১৪ কেজি ভারতীয় গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।
আটক দুইজন হলেন উপজেলার পাথরডুবি ইউনিয়নের মজিবর হোসেন এর ছেলে ১.গোলাপ হোসেন(৩২) ও আব্দুর রহিমের ছেলে ২. সিরাজুল ইসলাম(২৩)।
পুলিশ জানায়, পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকা থেকে আসা একটি অটোরিকশাচালিত ভ্যানে তল্লাশি চালিয়ে সিটের নিচে রাখা তিনটি লাল প্যাকেটে মোড়ানো ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। পরে দুই ব্যক্তিকে আটক করা হয়।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হবে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪