প্রিন্ট এর তারিখঃ Jul 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 1, 2026 ইং
উৎসবমুখর পরিবেশে কেইউজে নির্বাচনের মনোনয়নপত্র ক্রয় করলেন প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বুধবার (১ জুলাি) খুলনা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র বিক্রয় করা হয়েছে। ইউনিয়নের কার্যালয়ে সকাল ১০টা থেকে শুরু হয়ে একটানা সন্ধ্যা ৭টা পর্যন্ত সম্ভব্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র ক্রয় করেছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ কামরুল আহসান জানান, সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, কোষাধ্যক্ষপদে ৩ জন এবং নির্বাহী সদস্য পরিষদের অন্যান্য পদের জন্য ২৪টি মনোনয়নপত্র বিক্রয় হয়েছে। তিনি আরো জানান, নির্ধারিত সময় ৩ জুলাই শুক্রবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে হবে। ৫ জুলাই সন্ধ্যা ৬টায় খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। খসড়া প্রার্থী তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণ করা হবে ৬ জুলাই দুপুর ১২টায়। একই দিন বিকেল ৫টায় ইউনিয়ন কার্যালয়ে প্রার্থী তালিকা সম্পর্কে আপত্তির শুনানী ও নিষ্পত্তি করা হবে। ৯ জুলাই সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ১০ জুলাই বিকেল ৪টায় চূড়ন্ত প্রার্থী তালিকা প্রকাশ করাবে। ১৮ জুলাই সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী খুলনা সাংবাদিক ইউনিয়নের ১১৮জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন।
আল মাহমুদ প্রিন্স
তাং-০১.০৭.২৬
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪