প্রিন্ট এর তারিখঃ Jul 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 1, 2026 ইং
বাউফলে অপ-সাংবাদিকতা রোধে করনীয় আলোচনা

মোঃ মহসীন হাওলাদার
জেলা প্রতিনিধি
পটুয়াখালী।
পটুয়াখালী বাউফলে অপ-সাংবাদিকতা রোধে করনীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাউফল প্রেস ক্লাব ও বাউফল রিপোর্টাস ইউনিটির যৌথ উদ্যোগে এসভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাউফল প্রেস ক্লাবের সভাপতি মোঃ জলিলুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান এছাড়া ও উপস্থিত ছিলেন সিঃ সাংবাদিক অতুল পাল,বাউফল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিলন ও বাউফল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন।
এ সময় বক্তব্য রাখেন দৈনিক জনতার সংবাদের বাবুল হোসেন তিনি বলেন সাংবাদিকতা একটি মহৎ পেশা এবং সুষ্ঠ নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জনগণের স্বার্থে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে। আরও বক্তব্য রাখেন মোঃ দেলোয়ার হোসেন, মোঃতোফাজ্জেল হোসেন, এম এ বশার,এ বি এম মিজানুর রহমান, শিবলী সাদেক, জাফরান হারুন, রইসুল ইসলাম ইমন সহ স্হানীয় গন মাধ্যম কর্মীরা আলোচনা সভায় বক্তারা বলেন অপ-সাংবাদিকতা পেশাদার সাংবাদিকতার ভাবমুর্তি ক্ষুন্ন করেছে বক্তারা আরো বলেন প্রকৃত সাংবাদিকদের ঐক্য বদ্ধ থেকে অপসংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি নতুন প্রজম্মের সাংবাদিকদের প্রশিক্ষণ ও পেশাগত মনোন্নায়নে উদ্যোগে নিতে হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪