প্রিন্ট এর তারিখঃ Jun 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 30, 2026 ইং
জমি বিক্রির নামে অর্থ নেওয়ার পরও টাকা বা জমি বুঝিয়ে না দেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জ সদর থানা প্রতিনিধি : কবির হোসেন
অভিযোগ: জমি বিক্রির নামে অর্থ নেওয়ার পরও টাকা বা জমি বুঝিয়ে না দেওয়ার অভিযোগ
অভিযোগ অনুযায়ী, সুমন মন্ডল, পিতা: আলম মন্ডল, মাতা: হেলেনা, ঠিকানা: কারপাশা হলদিয়া, লৌহজং, মুন্সীগঞ্জ—জমি বিক্রির প্রতিশ্রুতি দিয়ে আবুল হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে ৭,০০,০০০ (সাত লাখ) টাকা গ্রহণ করেন।
অভিযোগকারী দাবি করেন, প্রায় চার বছর পার হলেও এখন পর্যন্ত জমি হস্তান্তর করা হয়নি এবং নেওয়া অর্থও ফেরত দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশের এক পর্যায়ে অভিযোগ অনুযায়ী, সুমন মন্ডল এক বছরের সময় চেয়ে দুটি চেক প্রদান করেন।
তবে অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অর্থ পরিশোধ করা হয়নি। বরং টাকা চাইতে যোগাযোগ করলে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় মুরুব্বিদের সঙ্গে পুনরায় যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি সমাধানে তাদের আর কিছু করার নেই এবং আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪