প্রিন্ট এর তারিখঃ Jun 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 30, 2026 ইং
নলডাঙ্গায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নলডাঙ্গায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি, নাটোর,
নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টায় নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খাঁনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, অনলাইনে জুয়া খেলা ও বিভিন্ন জনদুর্ভোগের বিষয় গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। উপস্থিত কর্মকর্তারা এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন। সভাটি সঞ্চালনা করেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুমন সরকার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রকিবুল হাসান সুজন, নলডাঙ্গা উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলী নান্নু, সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সানশাইন পত্রিকার নলডাঙ্গা প্রতিনিধি এম জহুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল শেখ সহ মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
তাং ৩০ জুন ২০২৬।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪