প্রিন্ট এর তারিখঃ Aug 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 30, 2026 ইং
বালিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

বালিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
মোঃ আসলাম পারভেজ,
ঠাকুরগাঁও প্রতিনিধি,
ঠাকুরগাঁও জেলাধীন ভূল্লী উপজেলার বালিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় আজ (৩০ জুন) দুপুরে ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় এবং অবসরপ্রাপ্ত দুইজন শিক্ষকের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয় ১) আনোয়ারুল ইসলাম, সহকারী অধ্যাপক ২) মোঃ আবুল কালাম আজাদ সহকারী শিক্ষক। দীর্ঘ শিক্ষকতা জীবনে তাঁদের নিষ্ঠা, সততা ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সকলে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মিজানুর রহমান, মৎস্য বিষয়ক সম্পাদক ঠাকুরগাঁও জেলা বিএনপি। এছাড়াও মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তারা বলেন অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের অবদান মাদ্রাসা পরিবার আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আলিম পরীক্ষার্থীদের উদ্দেশে তারা ভালোভাবে পড়াশোনা করা এবং প্রস্তুতি নিয়ে। পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি সু-নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং পরীক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা দিয়ে বিদায় জানানো হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪