প্রিন্ট এর তারিখঃ Jun 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 25, 2026 ইং
প্রয়োজনীয় পরামর্শ ও অর্থাভাবর বাগান সম্প্রসারণ করতে পবছে না উলিপুরের ফল বাগানী আব্দুস সালাম

স্টাফ রিপোর্টার, উলিপুরঃ
চারদিকে যখন ফর্মালিনের ছাড়াছড়ি,ঠিক তখনিই ফর্মালিন মুক্ত ফলের বাগানের সন্ধান মিললো কুড়িগ্রামের উলিপুরের আব্দুস সালামের বাড়িতে। নিজের হাতের নরম ছোয়ায় আপন মাটির বুননে ফুটিয়ে তুলেছেন তার এই বাগান। পরিবারের ফলের চাহিদা ( প্রয়োজনীয় পুষ্টি) মিটিয়ে বাজারে বিক্রি করছেন আম, লেবু, নটকো, আনারস, পেয়ারা,,পেপে, বেল, সুপারীসহ রকমারী ফলের গাছে সাজিয়ে তুলেছেন তার বাগান। আব্দুস সালামের বাড়ি উপজেলার উত্তর দলদলিয়া মাষ্টার পাড়া গ্রামে। তার সাথে কথা হলে তিনি জানান,
দীর্ঘদিন থেকে তিনি এই বাগানের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছেন, তার বাগানের উৎপন্ন ফল আশে-পাশের পরিবারগুলোর চাহিদা মিটিয়ে নিকটস্থ দলদলিয়া বাজারসহ স্থানীয় বিভিন্ন বাজারে রপ্তানি করে অর্থ উপার্জন করে আসছেন। মাত্র ২৩ শতক জমিতে গড়ে তোলা বাগানের ফল বিক্রয় করে ৬ সদস্যের পরিবার কোনো মতে চালিয়ে আসছেন তিনি। আর্থাভাবে বাগানের সম্প্রসারণ ও সংরক্ষণ করতে পবছেন না বলে তিনি জানন।
কোন এনজিও, সামাজিক সংগঠন, বা সরকারী সংস্থার কাছ থেকে সাহায্য,পরামর্শ কিংবা প্রয়োজনীয় কৃষি প্রনোদনা বা রাসায়নিক স্যার পেলে তিনি নিজেকে দক্ষ চাষী হিসাবে গড়ে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন । সেই সাথে স্থানীয় বাজারে উৎপাদিত হরেক রকমের ফলমূল ব্যপক আমদনি ঘটলে হাতের কাছে পেয়ে সহজলভ্যে ক্রেতা সাধারণ তা ক্রয় করে তাদের পুষ্ট চাহিদা মিটাতে পারেন।#
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪