প্রিন্ট এর তারিখঃ Jun 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 23, 2026 ইং
গোপালপুরে ‘পার্টনার’ প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

গোপালপুরে ‘পার্টনার’ প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি,
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ‘প্রোগ্রাম অব এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোপালপুরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ি, টাঙ্গাইলের উপ-পরিচালক কৃষিবিদ মো. আশেক পারভেজ। স্বাগত বক্তব্য প্রদান করেন গোপালপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার।
বক্তারা দেশের কৃষি খাতের আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ অর্থনীতিতে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ‘পার্টনার’ প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে এ প্রকল্পের ইতিবাচক ভূমিকার কথাও উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি উদ্যোক্তা, বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। বক্তারা কৃষি উন্নয়ন ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
আজ রোজ মঙ্গলবার ২৩-জুন ২০২৬।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪