প্রিন্ট এর তারিখঃ Jun 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 20, 2026 ইং
মৌলভীবাজারে পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

খ ম জুলফিকার:
২০ জুন (শনিবার) দি হাঙ্গার প্রজেক্ট-এর আওতায় Peace facillator group (PFG)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। সভায় বিগত তিন মাসের সম্পাদিত কর্মপরিধি বিষয়ান্তর নিয়ে পর্যালোচনা শেষে, আগামী তিন মাসের কর্মপন্থার রূপরেখা তৈরি করা হয়। এতে আগামী জুলাই ও আগস্ট মাসের মধ্যে আন্ত ধর্মীয় সংলাপ আয়োজন করা, ভবিষ্যতে সামাজিক সম্প্রীতি উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনার জন্য সমাজের সকল শ্রেণি, পেশা ও জনপ্রতিনিধি নিয়ে জেলা শহরে গোলটেবিল বৈঠক এর আয়োজন করা।
ভবিষ্যতে পিএফজির সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া বা বৃদ্ধি করার জন্য দি হাঙ্গার প্রজেক্ট মৌলভীবাজার এর পিএফজি গ্রুপ এর কর্মপরিকল্পনা তৈরি করাসহ বিবিধ বিষয়ে আনিত প্রস্তাবের সিদ্ধান্ত গৃহীত হয়।
ত্রৈমাসিক সভায় সভাপতিত্ব করেন পিএফজি মৌলভীবাজারের কোঅর্ডিনেট খালেদ চৌধুরী, সভায় উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় কোঅর্ডিনেট আকলিমা চৌধুরী, মৌলভীবাজার পিএফজি-এর এ্যাম্বাসেডর ফখরুল ইসলাম, শেখ মাহমুদুর রহমান, আনোয়ার হোসেন দুলাল, সুফিয়া সুলেমান কলি, উপদেষ্টা অ্যাডভোকেট নুরুল ইসলাম সেফুল, রুয়েল আহমদ চৌধুরীসহ মৌলভীবাজার পিএফজি-এর সদস্যবৃন্দের উপস্থিতিতে মৌলভীবাজার শহরের চৌমুহনায় মামার বাড়ি রেস্টুরেন্টের হল রুমে আজকের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪