প্রিন্ট এর তারিখঃ Jun 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 20, 2026 ইং
সখিপুরে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ,সার,কীটনাশক,গাছের চারা ও চাউল বিতরণ।

টাঙ্গাইলের সখিপুরের উপজেলা
তৃর্ণমৃল্যের ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ,সার,কীটনাশক,গাছের চারা ও দুস্থদের মাঝে মানবিক সহায়তা চাউল বিতরণ করা হয়। সখিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার ইস্মত আরা খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এডভোকেট আহমদ আযম খান।
এসময় আরো বক্তব্য রাখেন,সখিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ খোরশেদ আলম মাস্টার, এএসপি মামুন,কৃষি অফিসার নিয়ন্তা বর্মন প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রী মহোদয়ের সহধর্মিনী মোসা: নার্গিস সিদ্দিক, সখিপুর উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নাজিম উদ্দিন মাস্টার,সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন পিপিএম, কৃষক দল সভাপতি মোঃ বিল্লাল হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপকারভোগী কৃষকগণ, বিএনপি ছাত্রদল ও কৃষক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মন্ত্রী মহোদয় বলেন - সরকারের এই তিন মাসে সখিপুর -বাসাইলে সরকারি বরাদ্দ যা এসেছে, আমি তা নিজ হাতে বিতরণ করেছি। এর পর কাবিখা,কাবিটা কৃষকদের বিভিন্ন বরাদ্দ, যথাযথভাবে বিতরণ করা হয়েছে। কোন প্রকার দুই নম্বরি করা হয়নি। আমার কাছে সকল ধর্মের লোকের অধিকার সমান থাকবে।
বিভিন্ন দখল,মাদক,জুয়া,ভূমি জরিপের অনিয়ম,দুর্নীতি কেউ করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪