প্রিন্ট এর তারিখঃ Jun 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 19, 2026 ইং
রৌমারীতে আওয়ামী লীগের সাবেক ছাএলীগ নেতা মাইদুল গ্রেফতার।

কফিলুর রহমান(বিভাগীয় প্রধান, রংপুর):
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা আওয়ামী লীগের মাইদুল ইসলামকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ।গত (১৮ জুন২০২৬)রোজ বৃহস্পতিবার রাতে উপজেলার নটানপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
রৌমারী থানা সুত্রে জানাযায়, দলগত বিশেষ অভিযানের অংশ হিসেবে ১৮ জুন ২০২৬ রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সাবেক ছাত্রলীগ নেতা মো. মাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাইদুল ইসলাম নটান পাড়া গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের পুত্র।
রৌমারী থানার ওসি জানান তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪