প্রিন্ট এর তারিখঃ Jun 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 18, 2026 ইং
মামলা-হামলা ও হয়রানি করে সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না।

শিশির আহমেদ শিশু: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি।
মামলা-হামলা ও হয়রানি করে সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না। দুর্নীতি, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে দেশের সাংবাদিকরা অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার ভূমিকা পালন করবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর।
তিনি বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বগুড়ায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের লোকজনের দায়ের করা চার সাংবাদিকের বিরুদ্ধে কথিত হয়রানিমূলক মামলার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক ও নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে বিভিন্ন গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪