প্রিন্ট এর তারিখঃ Jun 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 17, 2026 ইং
শোক বার্তা

কাজী ফরিদা ইয়াসমিনের মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের শোক প্রকাশ।
মোঃ মহসীন হাওলাদার
জেলা প্রতিনিধি
পটুয়াখালী।
পটুয়াখালী জেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি কাজী ফরিদা ইয়াসমিনের পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
এক শোক বার্তায় কাজী ফরিদা ইয়ামিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার নেতৃদ্বয় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন কাজী ফরিদা ইয়াসমিন ছিলেন একজন ভদ্র নম্র সদালাপী মিষ্টভাষী ও পরিশ্রমী সাংগঠনিক নেত্রী। পটুয়াখালী রাজনীতিতে একজন দক্ষ নেত্রীর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত ও মর্মাহত।
তিনি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শের একজন নির্ভীক নেত্রী ছিলেন। জাতীয় পার্টি চিরদিন তার সাংগঠনিক কর্মকান্ডে অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪