প্রিন্ট এর তারিখঃ Jun 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 17, 2026 ইং
টাঙ্গাইল কারাগারের ১৮টি ওয়ার্ডেই খেলা দেখার বিশেষ ব্যবস্থা

মোঃ রাসেল মিয়া [উপজেলা প্রতিনিধি টাঙ্গাইল]
উত্তর আমেরিকায় চলমান ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের জোয়ারে যখন মেতে উঠেছে পুরো দেশ, তখন সেই বিশ্বজনীন আনন্দ থেকে বাদ যাননি টাঙ্গাইল জেলা কারাগারের বন্দিরাও। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দি জীবনের একঘেয়েমি দূর করতে এবং ফুটবলের এই বৈশ্বিক আসর উপভোগের সুযোগ করে দিতে কারাগারের প্রতিটি ওয়ার্ডে টেলিভিশন স্থাপন করা হয়েছে। টাঙ্গাইলের জেলা প্রশাসন ও কারা কর্তৃপক্ষের এই ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে বেশ প্রশংসিত হয়েছে।
কারা কর্তৃপক্ষ জানায়, কিছুদিন আগে টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে জেলা কারাগার পরিদর্শনে যান। ওই সময় কারাবন্দিরা তাঁর কাছে চলমান ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি দেখার সুযোগ করে দেওয়ার জন্য আকুল অনুরোধ জানান। বন্দিদের এই অনুরোধকে অত্যন্ত গুরুত্বের সাথে নেন জেলা প্রশাসক।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪