প্রিন্ট এর তারিখঃ Jun 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 14, 2026 ইং
ঠাকুরগাঁও মাদ্রাসা থেকে শিশু নিখোঁজ

কফিলুর রহমান (বিভাগীয় প্রধান, রংপুর):
ঠাকুরগাঁও জেলার এগারো মাইল এলাকায় অবস্থিত আশরাফুল উলুম ইসলামিয়া মাদ্রাসা থেকে এক শিশু শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম মোঃ রোহান ইসলাম। তিনি পঞ্চগড় জেলার বোদা উপজেলার পশ্চিম সাতখামার এলাকার বাসিন্দা এবং মোঃ মানিক ইসলামের পুত্র।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার ফজরের নামাজের পর থেকে রোহান ইসলামকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মাদ্রাসা ও আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। তারা প্রশাসনসহ স্থানীয় জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন। কেউ যদি নিখোঁজ শিক্ষার্থী রোহান ইসলামের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন বা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগমোঃ (পিতা) ০১৪১৬৩০৭১৪০মানিক ইসলাম
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪