প্রিন্ট এর তারিখঃ Jun 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 13, 2026 ইং
ভ্যাকসিনেশন ক্যাম্পেইন টাঙ্গাইল সদরের ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

ভ্যাকসিনেশন ক্যাম্পেইন টাঙ্গাইল সদরের ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
মো: রাসেল মিয়া,
উপজেলা প্রতিনিধি টাঙ্গাইল
বিএলআরআই উদ্ভাবিত লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উপলক্ষ্যে আজ টাঙ্গাইল সদরের ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
প্রাণিসম্পদের রোগব্যাধি সম্পর্কে অনেক খামারির পর্যাপ্ত ধারণা নেই। ফলে রোগ শনাক্তকরণ ও সঠিক চিকিৎসা ব্যবস্থাপনায় তারা নানা সমস্যার সম্মুখীন হন। এ কারণে উপজেলা ও জেলা পর্যায়ের প্রাণিসম্পদ কর্মকর্তাদের খামারিদের জন্য অধিকতর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের করা হবে।
খামারিদের দক্ষতা বৃদ্ধি ও প্রাণিসম্পদের রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করা হবে।
আজ রোজ শনিবার ১৩-জুন ২০২৬.
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪