প্রিন্ট এর তারিখঃ Jun 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 10, 2026 ইং
নিখোঁজের ৭ দিন পর বস্তাবন্দী লাশ উদ্ধার, ৩ আসামি গ্রেফতার।

রাশেল মিয়া : টাঙাইল সদর উপজেলা প্রতিনিধি
টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস বড়শিলা গ্রামের অটোচালক আরিফ, যিনি গত ২৪ মে বিকেল ৫টা থেকে নিখোঁজ ছিলেন, তার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার সময় আরিফের সঙ্গে তার ব্যবহৃত অটোরিকশাটিও ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছিল।
পরবর্তীতে তদন্তের এক পর্যায়ে সিরাজগঞ্জের যমুনা নদী থেকে বস্তাবন্দী অবস্থায় আরিফের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রেখে যায়।
এ ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজন মূল আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত আরিফের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪