প্রিন্ট এর তারিখঃ Jun 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 10, 2026 ইং
জাতীয় নারীশক্তি’র কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটি গঠন

হাসান মাহমুদ জয়(কুড়িগ্রাম):
কুড়িগ্রামে তৃণমূল পর্যায়ে নারী নেতৃত্ব বিকাশ এবং নারীর অধিকার ও ক্ষমতায়নকে বেগবান করার লক্ষ্যে সামাজিক সংগঠন জাতীয় নারীশক্তি’-র কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ৯ জুন (মঙ্গলবার) কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ (ছয়) মাসের জন্য এই নতুন কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।
সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক মনিরা শারমিন এবং সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতুর যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদিত হয়। এর আগে ৯ জুন কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুম এই কমিটির সুপারিশ প্রদান করেন।
নবগঠিত এই কমিটিতে নাসিরা খন্দকার নিসা কে আহ্বায়ক এবং মোছা. মেরিনা পারভীন কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।নাসিরা খন্দকার নিসা বলেন, নারীদের অর্থনৈতিক মুক্তি ও বেকারত্ব সমস্যা দূর করতে 'জাতীয় নারীশক্তি' কর্মমুখী ও গঠনমূলক উদ্যোগ গ্রহণ করবে।কুড়িগ্রাম জেলা কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ:
কমিটির রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবু বেগম। যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন মোছা. ফিরোজা খাতুন, মোছা. শেফালী বেগম, মোছা. উম্মে কুলসুম তিথি, মোছা. শাহিদা বেগম, মোছা. ঝরনা আক্তার, মোছা. তাবাসসুম শরিফা, আয়েশা সিদ্দিকা এবং ছাবিনা ইয়ামিন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মোসলেমা আক্তার এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন চামেলী আক্তার, লাভলী খাতুন, ফাতেমা তুজ জোহরা ইতি, তাফরিন জাহান জুঁই, কবিতা আক্তার ও সাবিনা ইয়াসমিন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪