প্রিন্ট এর তারিখঃ Jun 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 9, 2026 ইং
শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করলেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী সাজু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আলীমজনু বাবু
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় সোনাই তুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করেছেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী সাজু।
মঙ্গলবার (৯ জুন ২০২৬) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা রহিমা আক্তারের হাতে খেলার সামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোতালেব সরকার, প্রবাসী সাজুর ভাতিজা ও বাট্টাজোড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সবুজ মিয়া, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলীম মজনু বাবুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের উদ্যোগ শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে এবং তাদের সুস্থ বিকাশে সহায়ক হবে।
বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য খেলার সামগ্রী প্রদান করায় দক্ষিণ আফ্রিকা প্রবাসী সাজুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪