প্রিন্ট এর তারিখঃ Jul 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 8, 2026 ইং
লামিয়া একজন পতারক

রিপোর্টার আশরাফ উদ্দিন চৌধুরী
❝প্রবাসীর টাকায় বিলাসিতা, স্বামী বিদেশে থাকতেই দ্বিতীয় বিয়ে করতে গিয়ে ধরা খেলেন লামিয়া!❞
স্বামী বিদেশে হাড়ভাঙা খাটুনি খেটে সংসার চালাচ্ছেন, আর সেই সুযোগে স্ত্রী লামিয়া মেতে উঠেছেন ভয়ংকর প্রতারণায়। প্রথম স্বামীকে ধোঁকা দিয়ে গোপনে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসার সময় হাতেনাতে ধরা পড়েছেন মিরসরাইয়ের ৭নং কাটাছড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের বক্স আলী মাঝি বাড়ির আলমগীরের মেয়ে লামিয়া নামের এই প্রতারক নারী।
ঘটনাটি ঘটেছে গত ৫ জুন, শুক্রবার জোরারগঞ্জ জলসা ক্লাবে। প্রেম করে কোর্ট ম্যারেজ করার পর স্বামী জীবিকার তাগিদে বিদেশে পাড়ি দিলে লামিয়া অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন। বিয়ের আসরে কাজি যখন কলমা পড়াতে যাবেন, ঠিক তখনই প্রথম স্বামীর বন্ধু কাবিননামা নিয়ে হাজির হয়ে জানান, লামিয়া আইনত এখনো বিবাহিত।
মুহূর্তের মধ্যে জলসা ক্লাবে পরিস্থিতির অবনতি ঘটে এবং উপস্থিত জনতা ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি উত্তাল হয়ে উঠলে পুলিশ এসে বিয়েটি পণ্ড করে দেয়।
প্রবাসীর জীবন ধ্বংসকারী এমন বিশ্বাসঘাতক মেয়ে ও তার পরিবারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪