প্রিন্ট এর তারিখঃ Jun 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 8, 2026 ইং
ঐতিহ্যবাহী দেওভোগ জিউস পুকুরের সৌন্দর্য, পরিদর্শন করেন,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক।

শিশির আহমেদ শিশু, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি,
৮ই জুন ২০২৬ রোজ সোমবার,
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী দেওভোগ জিউস পুকুরের সৌন্দর্যে পরিবেশগত ভারসাম্য ও জনস্বার্থ রক্ষায় চলমান পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান,পরিদর্শন কালে তিনি পুকুরের সার্বিক পরিবেশ, পরিষ্কার কার্যক্রমের অগ্রগতি এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মীদের কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
দীর্ঘদিনের ঐতিহ্য বহন কারী দেওভোগ জিউস পুকুরের স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনা, জনগত হত্যা ও পরিবেশ দূষণ প্রতিরোধ এবং এলাকাবাসীর জন্য একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্য সম্পদ পরিবেশ স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কাজ করার নির্দেশ দিয়েছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়,
তিনি আরো বলেন ঐতিহ্যবাহী স্থাপনা ও জলাশয় সংরক্ষণে শুধু প্রশাসনিক দায়িত্ব নয় এটি আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব নগর পরিবেশ রক্ষা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪