প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 3, 2026 ইং
আবারও মানবিক কাজে মাঠে এ্যাডভোকেট রাশেদুজ্জামান রাশেদ

আবারও মানবিক কাজে মাঠে এ্যাডভোকেট রাশেদুজ্জামান রাশেদ
ইউসুফ হোসেন,
জেলা প্রতিনিধি, নাটোর
নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট রাশেদুজ্জামান রাশেদ ঈদ পরবর্তী সময়ে আবারও নানা মানবিক কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। মানবসেবামূলক কাজের ধারাবাহিকতায় তিনি উপজেলার বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছেন।
আজ বিকেল ৪ ঘটিকায় নলডাঙ্গা উপজেলার ধোবা পুকুর গ্রামে এক দুস্থ ব্যক্তির চলাফেরার সুবিধার্থে একটি ক্র্যাচ প্রদান করেন তিনি। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় অসুস্থ, ভাঙা-পোড়া ও চলাচলে অক্ষম মানুষের মাঝে হুইলচেয়ার ও ক্র্যাচ বিতরণ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
স্থানীয়দের মতে, একজন উপজেলা চেয়ারম্যান হিসেবে যে সততা, মানবিকতা, নেতৃত্বগুণ ও মানুষের সঙ্গে মিশে কাজ করার মানসিকতা প্রয়োজন, তার সবগুলো গুণই রয়েছে রাশেদের মধ্যে। সফরে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ শিল্পপতি ও বিএনপি নেতা জাকারিয়া আলম শামীম , ব্যবসাহী মমিনুল হক সহ আরও অনেকে। মানবসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইতোমধ্যেই নলডাঙ্গাবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন
মানবিকতার আরেক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে তিনি নলডাঙ্গা উপজেলার বর্ডারে অবস্থিত “মিনি কক্সবাজার” খ্যাত খেত হাতির বিলের শেষ প্রান্তে পিপরুল, খাজুরা ও মাধনগর ইউনিয়নের
ধোবাপুকুর, শ্যামনগর, পাটুল, খাজুরা,চাঁদুপর খোলাবাড়িয়া সহ বিভিন্ন গ্রামে একটি ঝটিকা অভিযানে অংশ নেন। সেখানে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সময় কাটান এবং তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করেন।
আজ রোজ বুধবার ৩ জুন ২০২৬ ইং।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪