প্রিন্ট এর তারিখঃ May 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 30, 2026 ইং
নওগাঁয় প্রাক্তন শিক্ষকদের সম্মাননা ও অ্যালামনাই এসোসিয়েশন গঠন।

অনিমেষ কুমার মহন্ত
উপজেলা প্রতিনিধি পত্নীতলা,নওগাঁ।
নওগাঁর পত্নীতলায় প্রাক্তন ও প্রয়াত শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা আয়োজন করলেন "শিক্ষক সম্মাননা ও অ্যালামনাই এসোসিয়েশন গঠন" অনুষ্ঠান।
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আয়োজিত "ছাত্র-শিক্ষক সম্মিলন" অনুষ্ঠিত হয় ২৯ মে, ২০২৫, সকাল ৯টায়। ভেন্যু ছিল উপজেলা পরিষদ অডিটোরিয়াম, পত্নীতলা, নজিপুর ডাক বাংলা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল প্রাক্তন ও প্রয়াত শিক্ষকগণকে সম্মান জানানো হয়। পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে "অ্যালামনাই এসোসিয়েশন" গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে স্কুলের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে একসাথে কাজ করার অঙ্গীকার করা হয়।
স্টেজ ফুল দিয়ে সাজানো হয়। প্রাক্তন শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। পুরনো দিনের স্মৃতিচারণ, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীর আয়োজনে অনুষ্ঠিত এই মিলনমেলা স্কুলের ঐতিহ্য ধরে রাখতে বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪