প্রিন্ট এর তারিখঃ May 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 28, 2026 ইং
নলডাঙ্গা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন, থানা পুলিশ প্রশাসন

ইউসুফ হোসেন
জেলা প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গা উপজেলা বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন, নলডাঙ্গা থানা পুলিশ প্রশাসন।
বুধবার (২৭ মে) রাতে উপজেলা বাসীকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এ শুভেচ্ছা জানানো হয়। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম জানান, নাটোরের যোগ্য পুলিশ সুপার (এসপি) মহোদয় এর দিকনির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। ঈদে সাধারণ মানুষের নিরাপদে চলাফেরা করতে ও যে কোন সমস্যায় পুলিশি সেবা অব্যাহত থাকবে। ঈদ যাত্রায় জনগণের জন্য পুলিশি টহল জোরদার করা হয়েছে।
এসময় নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম বলেন, আমি নলডাঙ্গা থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দেশবাসী সহ সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক।
ইউসুফ হোসেন
জেলা প্রতিনিধি, নাটোর।
মোবাঃ ০১৭২২-৬১২৮৩৮
তাং ২৮ মে ২০২৬।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪