প্রিন্ট এর তারিখঃ May 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 22, 2026 ইং
ভূরুঙ্গামারীতে কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের ফলাফল

কফিলুর রহমান , ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা কুলি শ্রমিক ইউনিয়ন (২৬৭৫) এর ত্রি-বার্ষিক নির্বাচনে
সভাপতি পদে ১৯৬ভোটে বিজয়ী-ময়নাল হক এবং সাধারণ সম্পাদক পদে ২০১ ভোটে-মইনুল হোসেন বিজয়ী হয়েছেন।
শুক্রবার (২২ মে২০২৬) ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
বিজয়ী অন্যান্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি পদে বছির উদ্দিন, সহ সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে আলমগীর হোসেন, অর্থ সম্পাদক পদে রানা মন্ডল, কার্যনির্বাহী সদস্য পদে রতন মোল্লা নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পরিচালনা করেন এডভোকেট আসাদুল হক।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪