প্রিন্ট এর তারিখঃ May 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 16, 2026 ইং
বকশীগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আলীমজনু (বাবু)
সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জামালপুরের বকশীগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রাথমিকভাবে উপজেলার বগারচর ইউনিয়নের টালিয়াপাড়া ও সাতভিটা এলাকার ১ হাজার ২৯৫ জন সুবিধাভোগী এই কার্ড পেয়েছেন। এ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা ভাতা প্রদান করা হবে। উপকারভোগীদের পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক হিসাবের মাধ্যমে ভাতা দেওয়া হবে, ফলে ঘরে বসেই তারা এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
এ উপলক্ষে বগারচর ইউনিয়নের সারমারা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন এমপি, সুলতান মাহমুদ বাবু এমপি, মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, মহিলা আসনের এমপি নিলোফার চৌধুরী মনি, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হক এবং পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব সরকার, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর, সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহম্মেদ সুজন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তোলন, সদস্য সচিব শহিদুল হক খান দুলাল এবং ছাত্রদলের আহ্বায়ক জুবায়দুল ইসলাম শামীমসহ দলীয় নেতাকর্মীরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪